RSS

কি ঘর বানাইছি আমি শূণ্যের উপড়ে !

অনলাইনে আমার ঘর বসতি সমূহ:

ব্লগ:
# সামহোয়ার ইন ব্লগ: http://somewhereinblog.net/blog/pervezusrobinus
# প্রথম আলো ব্লগ: http://www.prothom-aloblog.com/blog/pervezusrobinus
# ব্লগস্পট: http://theuglyasianblog.blogspot.com এই ব্লগটি বানিয়েছি অনেক দিন হল। কিন্তু আপডেট করা হয় না। কিছু লিখি না।
# শব্দপ্রকাশ: এইটা আর লিখলাম না। অখন তো শব্দপ্রকাশেই দাড়ায় আছেন!

অনলাইন এলবাম:
# ফ্লিকার: http://www.flickr.com/photos/uglyasianphotos
# পিকাসা ওয়েব: http://picasaweb.google.com/pervezrobin
# গুগল আর্থ: http://www.panoramio.com/user/4772576

অন্যান্য:

# বইয়ের খোঁজ: http://www.codexlog.blogspot.com
# দোহারব্লগ: http://doharblog.wordpress.com একটি গ্রুপ ব্লগ।

 
3 Comments

Posted by চালু করুন ডিসেম্বর 22, 2008 in গোত্রহীন

 

দশমাসের বসন্তের মাঝে পাতা ঝরা শীতও এসেছিল

দশমাস আগে ১৮ ডিসেম্বর তিউনিসিয়া থেকে শুরু। আরববিশ্বে যে গনজাগরণ বা শাসকগোষ্ঠীর বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান শুরু হয়েছিল তাকে নাম দেয়া হয়েছে ‘আরব বসন্ত’। তবে এই বসন্ত একটু মাতাল, তিউনিসিয়া থেকে শুরু হল, মিশরে এলো, ইয়েমেনে এলো, বাহরাইনে এলো, মাঝখান থেকে বসন্তের সবচে’ উর্বর ক্ষেত্র সৌদি আরব বসন্তের ছোয়া বঞ্চিত হল।

আর এর বসন্তের ফাকতালে কিছু কোকিল কাকের বাসায় ডিম পাড়ার চেষ্টা করল। কোথাও কোথাও গনজাগরণের ঠুলি পড়িয়ে বিশ্ববাসীকে ঘুম পাড়িয়ে রাখার বন্দোবস্ত হল। Read the rest of this entry »

 
Leave a comment

Posted by চালু করুন অক্টোবর 28, 2011 in প্রজানৈতিক

 

Tags: , ,

মোটর বাইক ভ্রমণ: এই জল, এই পবন (কালীগঞ্জ পর্ব)

রাস্তায় জ্যাম না থাকার কারনে নির্দিষ্ট সময়ের দশ মিনিট আগে মালিবাগ রেল গেটে পৌছে গেলাম। ফোন করে জানলাম লেনিন ভাইয়ের আসতে আরও ৪০ মিনিট লাগবে। ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের পাশে টুলে বসে ভাবতে লাগলাম এই ৪০ মিনিট কি করে কাটানো যায়। ভাবতে ভাবতে বিশ মিনিট কেটে গেল। সিদ্ধান্ত হল মৌচাকের দিক থেকে ঘুরে আসি। যথা সময়ে ফিরতে লেনিন ভাই চলে এলেন।

আমরা যাব রামপুরা-বাড্ডা, টঙ্গী হয়ে গাজীপুরের কালীগঞ্জের দিকে। লক্ষ্য পূবাইল হতে কালীগঞ্জ পর্যন্ত এলাকা ঘুরে দেখা। এই দিকের রাস্তায় মনোরম জ্যাম। মোটর সাইকেল হওয়ায় চিপা চাপা দিয়ে বেরিয়ে যেতে লাগলাম। টঙ্গী থেকে ডানে মোড় নিলাম। টঙ্গী থেকে পূবাইল পর্যন্ত সৈয়দ বংশীয় রাস্তা। রাস্তার কোথাও কোথাও নৌ পরিবহন মন্ত্রণালয়ের দাবী আছে, কোথাও চিটাগাং হিল ট্র্যাকসের। পুরোটা পড়ুন

 
Leave a comment

Posted by চালু করুন অগাষ্ট 27, 2011 in আত্মপ্রলাপ

 

৩৮ জন সান্টী সীউ’র ফাঁশি ও একটি জাতির সব হারানোর দিন

শ্বেতাঙ্গরা সদা-সর্বদা চেষ্টা করত ইন্ডিয়ানরা তাদের নিজস্ব জীবনপ্রণালী পরিত্যাগ করে শ্বেতাঙ্গদের মতোই চলুক-চষাবাদ, কঠিন পরিশ্রম তথা শ্বেতাঙ্গরা যা কিছু করে তা সবই তারা করুক। কিন্তু ইন্ডিয়ানরা জানতো না কিভাবে ওসব করতে হয়। আসল কথা তারা তা করতেও চাইত না…….। এর উল্টোটা যদি ঘটত, ইন্ডিয়ানরা যদি চেষ্টা করত, শ্বেতাঙ্গরা ইন্ডিয়ানদের মত জীবন যাপন করুক তাহলে শ্বেতাঙ্গরা নিশ্চয়ই বাধা দিত। আদতে সেই বাধা দেয়ার কাজটিই করেছিল বহু ইন্ডিয়ান।
- সান্টী সীউ গোত্রের ওয়ামডিতানকা (বিগ ঈগল)

আধুনিক আমেরিকা রাষ্ট্রের উত্তর-মধ্য অঞ্চল ও তৎসংলগ্ন কানাডার দক্ষিণান্ঞলে একদা বিচরণ করত এক মহাপরাক্রমশালী জাতি। বহু গোত্র উপগোত্রে বিভক্ত সীনামের এই মহাজাতিটি ঐ অন্ঞলে বাস করত হাজার হাজার বছর যাবৎ। তারা ডাকোটা নামে বহুল পরিচিত। সীউ জাতি তিনটি গোত্র, যথা- সান্টী সীউ, ইয়াঙ্কটন সীউ ও টেটন সীউ। তারা নিজেদের সম্মান করে যথাক্রমে ডাকোটা, নাকোটা ও লাকোটা নামে পরিচয় দেয়। তারা বিস্তৃত ছিল আধুনিক আমেরিকান মানচিত্রে মিনোসেটা, উত্তর ও দক্ষিণ ডাকোটা, উইসকনসিন, আইওয়া, মিসৌরী, ওয়াওয়েমিং; কানাডার নেব্রাস্কা, ম্যানিটোবা ও সাস্কাচোয়ান অঙ্গরাজ্যে। কি বিশাল ছিল তাদের দেশ! পুরোটা পড়ুন

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 26, 2010 in Informational Work

 

Tags: , ,

স্বর্গলোকে অশ্রু: এরিক ক্ল্যাপটনের Tears in Heaven (অনুদিত গান)


তুমি কি আমায় চিনবে
যদি দেখা হয় স্বর্গলোকে?
এই কি হবে
যদি ধরা পড় আমার চোখে?
দেখো আমি পারব ঠিক থাকতে
কারন জানি আমি কেউ নইতো
এইখানে এই স্বর্গের।

তুমি কি রাখবে হাত আমার হাতে
যদি দেখা হয় স্বর্গলোকে,
সাহায্য করবে কি আমাকে দাড়াতে
যদি ধরা পড় আমার চোখে?
খুজব আমার পথ, কোন না কোন মতে
জানি পারব না থাকতে
এইখানে এই স্বর্গে।
Read the rest of this entry »

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 25, 2010 in বিভাগবিহীন

 

স্পর্শে রংধনু: We catch the rainbow (অনুদিত গান)

যখন সন্ধ্যা নামে
আসবে সে ছুটে
ফিসফিস স্বপ্নের মতো,
তোমার অগোচরে।
আমার কোমল-উষ্ঞ মুখ
পাবে তার স্পর্শ।
হীনবল মন
ছিড়বে কি বন্ধন!

ছিল বিশ্বাস ছু’ব রংধনু,
তরী বেয়ে রুপকথার
যাব সূর্যপানে হাওয়ায় করে ভর। পুরোটা পড়ুন

 
Leave a comment

Posted by চালু করুন জুন 11, 2010 in সহিত

 

Tags: ,

আমার নিশিলিপি-১

রাতের বেলা আঁধার হয় অথবা আঁধার হলে রাত হয়। আমরা রাতে ঘুমাই, অনেকেই অবশ্য দিনেও ঘুমায়। রাতের বেলায় মালকোচা দিয়ে লিকলিকে শরীরের চোর সিঁদকেটে চুরি করে, আর কেতাদুরস্ত পোশাক পড়া ভুড়িওয়ালা কেউ কেউ দিনে চুরি করে। রাতের বেলা সূর্য উঠে না, তবে চাঁদ, তারা এবং তাদের অন্যান্য আত্মীয় স্বজনেরা উঠে। এরা অবশ্য দিনের বেলায়ও উঠে, সূর্য তখন তাদের আমাদেরকে দেখতে দেয় না।

অনেকেই দিনলিপি লিখে, আমি লেখা শুরু করলাম নিশিলিপি ওরফে রাতলিপি। পুরোটা পড়ুন

 
7 Comments

Posted by চালু করুন জুন 6, 2010 in আত্মপ্রলাপ

 

Tags:

ভার্চুয়াল কবিতা (যদি কবিতা বলা যায়): এই ব্লগ ছেড়ে দুরে বহু দুরে অন্য কোন ওয়েবসাইটে

ব্লগ খুব অস্থির
চারপাশে বড় বেশি শোরগোল
অক্ষর ছুড়াছুড়ি,
আর ছোড়া হাতে একদল
দাড়ায়ে সাইডবারের পেছনে
আর এক দল উকি দেয়
ব্যানারের উপর থেকে
মাঝখানে বিজ্ঞাপনে মাথা ভাসিয়ে
থেকে থেকে হেকে উঠে ভেক।

ব্লগে আজ বড় বেশি ধুলো
কোথাও নেই হেলান দেবার,
বসবার, হাসবার
হাতে হাত রেখে কথা বলবার
একটু নিরিবিলি উইজেট। পুরোটা পড়ুন

 
Leave a comment

Posted by চালু করুন ফেব্রুয়ারি 22, 2010 in সহিত

 

Tags:

অভ্র ইন্সটলেশন পরবর্তী গাইড


বাংলা ইউনিকোড (অভ্র): যেভাবে কম্পিউটারকে বাংলাময় করা যায়

কমপ্লেক্স:
কমপ্লেক্স কম্পিউটারকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভাষাসমূহের উপযোগী করে তোলে। এর ফলে এই অঞ্চলের ভাষায় লেখা ফাইল বা ফোল্ডারের নাম প্রদর্শন করে, এই সব ভাষার ওয়েব সাইটগুলোর লেখা সঠিক ভাবে প্রদর্শন করে। অন্যথায় এগুলোর স্থানে অয়তকার চর্তুভূজ দেখায়। সাধারণ ভাবে উইন্ডোজ এক্সপিতে কমপ্লেক্স ইন্সটল করা থাকে না। উইন্ডোজ ভিস্তা বা সেভেনে কমপ্লেক্স ইন্সটল করাই থাকে। এক্সপিতে কমপ্লেক্স ইন্সটলের কয়েকটি উপায় রয়েছে-
১. উইন্ডোজ এক্সপি সেট আপের একটি পর্যয়ে যখন Regional and Language Option আসবে তখন Customize-এ ক্লিক পুরোটা পড়ুন

 
Leave a comment

Posted by চালু করুন জুন 24, 2009 in টেকনো লজিক

 

Tags: , , ,

রসগল্প: ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে…..

কবি রবীন্দ্রনাথ ঠাকুর তালা চাবি’র বিষয় একটু কম বুঝতেন। তালা-চাবি, আলমারী, সিন্দুক এসব ব্যাপার গিন্নি আর সরকার বাবুই দেখাশুনা করতেন। জমিদার হলেও কবি মানুষ, তালা-চাবি বুঝে কি কাজ! কিন্তু তিনিই হঠাৎ করে তালা-চাবি নিয়ে একটা গান লিখে ফেললেন। ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে….. না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে নারে….। গানটার মধ্যে একটু গোলমেলে ব্যাপার আছে। বিশ্বকবি বলে কথা, ভুল হলেও সই। চাবি ভেঙ্গে ফেললে তালা কিভাবে…? গানটি যথারীতি মার্কেটে খুব হিট করল।
এইসময় কোলকাতার এক পোদ্দারের মেয়েকে ডাকাতরা কিডন্যাপ করল। পুরোটা পড়ুন

 
2 Comments

Posted by চালু করুন জুন 10, 2009 in সহিত

 

ডিজিটাল ফটোগ্রাফির প্রাথমিক শিক্ষা: বলেছেন, রব শেফার্ড ও বব মার্টিন

আজাকাল ডিজিটাল ক্যামেরা চমৎকার মানের ছবি দিচ্ছে যা ফিল্মে তোলা ছবির সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।
A photo by digital camera ঐতিহ্যগহত ক্যামেরার মত দেখতে এই ক্যামেরা গুলোর বাড়তি কিছু বৈশিষ্ট রয়েছে। ধাপ্পাবাজ (Tricky) ডিজাইনের ক্যামেরাগুলো খুব দ্রুত বাজার ছেড়ে যায় কারন ফটোগ্রাফাররা চায় ছবি তুলতে এবং ব্যবহার করতে কঠিন এমন প্রযুক্তির পাঁকে পড়তে চায় না।
ডিজিটাল ক্যামেরার অনেক কিছুই ফিল্ম ক্যামেরার মত অভিন্ন, কিছু সামান্য পরিবর্তন (Tweaked) করা, আর কিছু বৈশিষ্ট সম্পূর্ণ ব্যতিক্রম। এর কিছু অনন্য বৈশিষ্ট আপনাকে এমন কিছু ভাল ছবি তুলতে সাহায্য করাবে যা ফিল্ম ক্যামেরা দিয়ে কখনো করতে পারেন নি।
যেকোন ক্যামেরা হতে ভাল ফল পেতে, মৌলিক ফটোগ্রাফী এখনো বিবেচনা করে না যে ছবিটি কিভাবে তোলা হয়েছে। ট্রাইপড খুব গুরুত্বপূর্ণ যদি ধীর শাটার স্পীডে ছবি তোলার প্রয়োজন হয় ও বড় টেলিফটো লেন্স ব্যবহার করা হয়। …পুরোটা পড়ুন

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 30, 2009 in Photography

 

Tags: ,

 
Follow

Get every new post delivered to your Inbox.